• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পশুপতি ভট্টাচার্য

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » পশুপতি ভট্টাচার্য

পশুপতি ভট্টাচার্য (১৫-১১-১৮৯১ – ২৭-১-১৯৭৮) নৈহাটি-হুগলী। আশুতোষ। ইঞ্জিনিয়ার পিতার কর্মস্থল বিহারের আরা জেলায় জন্ম। কলিকাতা বাগবাজারের খ্যাতনামা চিকিৎসক ও সাহিত্যিক। কারমাইকেল মেডিক্যাল কলেজ থেকে এল-এম-এফ ও স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন থেকে ডি.টি.এম. ডিগ্ৰী লাভ করেন। ডাঃ বিধানচন্দ্র রায়ের সহকারী হিসাবে কিছুদিন কাজ করেন। রবীন্দ্রনাথের বিশেষ স্নেহভাজন ছিলেন। বহু উপন্যাস ও ছোটগল্পের রচয়িতা। স্বাস্থ্য সম্পর্কে তাঁর রচিত পুস্তকগুলির মধ্যে আহার ও আহার্য বিশেষ উল্লেখযোগ্য। অপরাপর গ্রন্থ: ‘ভারতীয় ব্যাধি ও চিকিৎসা’, ‘দেহ রক্ষণা’, ‘ডাকের চিঠি’, ‘দুই নৌকা, ‘পদব্রজ’, ‘অস্তগামী চাঁদ’, ‘মহাযোগী’ প্রভৃতি। শ্ৰীঅরবিন্দের ভক্ত ছিলেন। শ্ৰীঅরবিন্দ ও শ্ৰীমা সম্পর্কেও বহু পুস্তক রচনা করেছেন। পরিচয় পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা সাহিত্যিক গিরিজাপতি তাঁর অনুজ।

Category: চরিতাভিধান
Previous Post:পশুপতিনাথ বসু রায়
Next Post:পশুপতি মিত্র, ডাঃ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑