• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পশুপতিনাথ বসু রায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » পশুপতিনাথ বসু রায়

পশুপতিনাথ বসু রায় (১৮৫৫–১৯০৭)। পাটনা, গয়া ও লোহারডাঙ্গার জমিদার। কলিকাতার বহু জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। ১৬-১০-১৯০৫ তারিখে বঙ্গভঙ্গ আন্দোলনের দিনে জাতীয় ধনভাণ্ডার স্থাপনের উদ্দেশ্যে তাঁর বাড়ীতে যে বিরাট সভা হয় তাতে ২৫ হাজার টাকা সংগৃহীত হয়েছিল। তিনি বাগবাজার পল্লী সমিতির প্রতিষ্ঠাতা, ভারতীয় সঙ্গীত-সমাজের আজীবন সভ্য, কলিকাতা কর্প্প্রেশনের কমিশনার, ব্রিটিশ ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশনের সদস্য ও কংগ্রেসের পৃষ্ঠপোষক ছিলেন। বাগবাজারে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। তাঁর বাড়িতে দরিদ্র ছাত্রদের থাকা-খাওয়ার ব্যবস্থা ছিল।

Category: চরিতাভিধান
Previous Post:পরেশ লাহিড়ী
Next Post:পশুপতি ভট্টাচার্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑