• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নীরেন লাহিড়ী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নীরেন লাহিড়ী

নীরেন লাহিড়ী (১৭-৭-১৯০৮ – ২-১২-১৯৭২) কলিকাতা। বিখ্যাত আইনজীবী যতীন্দ্রনাথ। খ্যাতনামা চিত্র-পরিচালক। চিত্ৰজগতে অভিনেতা হিসাবে তার প্রথম যোগাযোগ বড়ুয়া পিকচার্সের ‘একদা’ ছবিতে। পরে সুশীল চিত্র-পরিচালনায় যুক্ত হন। নিজ পরিচালনায় তার প্রথম ছবি ‘ব্যবধান’ (১৯৪০)। সঙ্গীতেও ব্যুৎপন্ন ছিলেন এবং সঙ্গীতে বিশেষ শিক্ষালাভের জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন। কয়েকটি ছবির সঙ্গীত-পরিচালনাও তিনি করেন। অথচ গানবিহীন প্রথম বাংলা ছবি ‘ভাবীকাল’ তাঁরই পরিচালনায় একটি সার্থক ছবি হিসাবে প্রচুর খ্যাতি অর্জন করে। বাংলা ও হিন্দী মিলিয়ে অন্তত ৪০খানি ছবি তিনি পরিচালনা করেন। উল্লেখযোগ্য ছবি; ‘দম্পতি’, ‘সহধর্মিণী’, ‘গরমিল’, ‘তানসেন’, ‘যদুভট্ট’, ‘সাধারণ মেয়ে’, ‘সিংহদ্বার’, ‘রাজদ্রোহী’ প্রভৃতি। নাটোরের মহারাজা জগদিন্দ্রনাথ রায় তার মাতামহ।

Category: চরিতাভিধান
Previous Post:নীরদাসুন্দরী
Next Post:নীরেন্দ্রনাথ দাশগুপ্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑