• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নীরদাসুন্দরী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নীরদাসুন্দরী

নীরদাসুন্দরী (১৮৮৩? – ৩১-১২-১৯৭৪)। গিরিশ-যুগের খ্যাতনামী অভিনেত্রী। ক্লাসিক, মনোমোহন, মিনার্ভা, আলফ্রেড, ষ্টার, নাট্যনিকেতন প্রভৃতি তদানীন্তন প্রায় প্রতিটি রঙ্গালয়ে অভিনয় করেছেন। গিরিশচন্দ্রের কাছ থেকে শিক্ষালাভের সুযোগ পেয়েছিলেন। মিনার্ভায় ঝকমারি নাটকে দীপি এবং গিরিশচন্দ্রের ‘গৃহলক্ষ্মীর ফুলি-রূপে তিনি প্রথম সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ১৯১৮ খ্রী. কিন্নরী নাটকে নামভূমিকায় প্রশংসনীয় অভিনয়-ক্ষমতার পরিচয় দেন। জীবনের শেষ ৩০ বছর মঞ্চ থেকে বিদায় নিয়ে আত্মীয়-স্বজনবিহীন অবস্থায় অভিনেত্রী শান্তি গুপ্তার গৃহে আশ্রয় পেয়েছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:নীরদাকান্ত লাহিড়ী চৌধুরী
Next Post:নীরেন লাহিড়ী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑