• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিগমানন্দ সরস্বতী পরমহংস

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নিগমানন্দ সরস্বতী পরমহংস

নিগমানন্দ সরস্বতী পরমহংস (১২৮৭ – ১৩-৮১৩৪২ বঙ্গাব্দ) কুতুবপুর-নদীয়া। ভুবনমোহন চট্টোপাধ্যায়। পূর্বাশ্রমের নাম নলিনীকান্ত। দারিয়াপুর মধ্যবঙ্গ বিদ্যালয় থেকে পাশ করে ঢাকা সার্ভে স্কুলে কয়েক বছর পড়েন। কিন্তু শেষ পরীক্ষায় উত্তীর্ণ না হতেই ওভারসিয়ারের চাকরি পান। পত্নীবিয়োগের পর পরলোকে ও আত্মার অস্তিত্বে বিশ্বাসী হয়ে প্রথমে মাদ্রাজের অ্যাডায়ারে থিওসফিক্যাল সোসাইটির সঙ্গে যুক্ত হন। পরে তারাপীঠের সাধক বামাক্ষ্যাপার শরণ নেন এবং শেষে আজমীরের বৈদান্তিক সন্ন্যাসী সচ্চিদানন্দ সরস্বতীর কাছে সন্ন্যাস নিয়ে নিগমানন্দ নাম গ্ৰহণ করেন। অবিভক্ত বঙ্গের পাঁচটি বিভাগে পাঁচটি আশ্রম ও ‘ঋষি বিদ্যালয়’, কুতুবপুরে হাই স্কুল, দাতব্য চিকিৎসালয় ও আসামের কোকিলামুখে আসাম বঙ্গীয় সারস্বত মঠ স্থাপন করেন। ‘শঙ্করের মত আর গৌরাঙ্গের পথ’ এবং অসাম্প্রদায়িক ধর্মের বিস্তার তার প্রধান আদর্শ ছিল। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘ব্ৰহ্মচৰ্যসাধনা’, ‘জ্ঞানীগুরু’, ‘তান্ত্রিকগুরু’, ‘প্রেমিকগুরু’ প্রভৃতি। ‘আৰ্যদৰ্পণ’ মাসিক পত্রিকা প্রবর্তন করেন। শেষ-জীবনে অধিকাংশ সময়ে পুরীতে থাকতেন।

Category: চরিতাভিধান
Previous Post:নিখিলানন্দ, স্বামী
Next Post:নিজামুদ্দীন আহমেদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑