• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিখিলানন্দ, স্বামী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নিখিলানন্দ, স্বামী

নিখিলানন্দ, স্বামী (১৮৯৫ – ২১৭-১৯৭৩) পাতড্ডা—ত্রিপুরা। উকিল পিতা কামিনীকুমার দাশগুপ্তের কর্মস্থল নোয়াখালিতে জন্ম। এই বিপ্লবী ও সাংবাদিক ১৯২২ খ্রী. রামকৃষ্ণ সঙ্ঘে যোগ দেন। তিনি শ্ৰীমা সারদাদেবীর কাছে মন্ত্রদীক্ষা ও স্বামী সারদানন্দের কাছে সন্ন্যাস গ্রহণ করেন। ১৯৩১ খ্রী. সঙেঘর নির্দেশে আমেরিকাতে বেদান্ত প্রচারে যান। ইউরোপ ও আমেরিকায় তিনি বক্তা ও লেখক হিসাবে সুপরিচিত ছিলেন। নিউইয়র্কে রামকৃষ্ণ-বিবেকানন্দ সেন্টার প্রতিষ্ঠা তাঁর অন্যতম কীর্তি। তাঁর রচিত, অনুদিত ও সম্পাদিত গ্রন্থাবলীর (সবই ইংরেজীতে) মধ্যে বিশেষ উল্লেখ্য: দি গসপেল অফ শ্ৰীরামকৃষ্ণ, অদ্বৈতবেদান্তের প্রসিদ্ধ গ্ৰন্থ গৌড়পাদের মাণ্ডুক্যকারিকার অনুবাদ, শ্ৰীশ্ৰীমা ও স্বামী বিবেকানন্দের জীবনী, গীতা ও উপনিষদের আধুনিক অনুবাদ, স্বামী বিবেকানন্দের ‘দি যোগস অ্যান্ড আদার ওয়ার্কস ইত্যাদি। নিউইয়র্কে মৃত্যু।

Category: চরিতাভিধান
Previous Post:নিখিলরঞ্জন সেন
Next Post:নিগমানন্দ সরস্বতী পরমহংস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑