• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নলিনীমোহন গুপ্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নলিনীমোহন গুপ্ত

নলিনীমোহন গুপ্ত (১৮৮৭ – এপ্রিল ১৯৩৬)। আসাম-প্রবাসী বিশিষ্ট ক্রীড়ামোদী নলিনীমোহন মেসোপটামিয়ার যুদ্ধে ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সের সদস্য ছিলেন। আসামের শ্রেষ্ঠ ক্রীড়া-প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া ক্লাব’ ও শিলচরেব প্ৰসিদ্ধ খেলার মাঠ ‘আর্ল গ্রাউন্ড’ তার ঐকান্তিক চেষ্টার ফলে গঠিত হয়েছিল। লোকসেবক হিসাবে শিলচর মিউনিসিপ্যালিটির যথেষ্ট উন্নতি করেন। ১৯২৯ খ্রী. আসামের বন্যায় তিনি দুৰ্গতদের সাহায্য করেছেন। মৃত্যুকালে ইঞ্জিনিয়ারিং অফিসে রেকর্ড ক্লার্কের পদে নিযুক্ত ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:নলিনী মৈত্র
Next Post:নরেশনন্দিনী দত্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑