• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নরেশনন্দিনী দত্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নরেশনন্দিনী দত্ত

নরেশনন্দিনী দত্ত (ডিসে. ১৯০২ – ৪.৪.১৯৮৩) হরিনগর-শ্ৰীহট্ট। ঈশানচন্দ্ৰ গুপ্ত। অল্পবয়সে বিধবা হয়ে আট বছরের একমাত্র পুত্রকে মাতুলালয়ে রেখে ১৯৩১ খ্রী. তিনি ‘শ্ৰীহট্ট মহিলা সংঘে’ যোগ দেন। ১৯৪৫ খ্রী. পর্যন্ত ঐ সংঘের একনিষ্ঠ কর্মীরূপে গান্ধীজী প্রবর্তিত প্রতিটি আন্দোলনে সক্রিয় ছিলেন। ১৯৩২ খ্রী. আইন অমান্য আন্দোলনে, ১৯৪১ খ্রী. ব্যক্তিগত সত্যাগ্ৰহে, ১৯৪২ খ্রী. ‘ভারত-ছাড়’ আন্দোলনে অংশগ্রহণ করায় কারাদণ্ডে দণ্ডিত হন। . নোয়াখালির দাঙ্গার পর সে অঞ্চলে প্ৰায় চার বছর পর্যন্ত দুঃস্থের সেবায় আত্মনিয়োগ করেন। পরবর্তীকালে ভূদানযজ্ঞের কাজে ও অভয় আশ্রমের গঠনমূলক কাজে ব্যাপৃত ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:নলিনীমোহন গুপ্ত
Next Post:নরেশ রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑