• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নরেন্দ্রনাথ বসু

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নরেন্দ্রনাথ বসু

নরেন্দ্রনাথ বসু (৪-১২-১২৯৭ – ২৯-৭-১৩৭১ ব) সোনারপুর-চব্বিশ পরগনা। উপেন্দ্রনারায়ণ। তিনি প্ৰবেশিকা পড়বার সময় ১৩১৪ বা মাসিক ‘ছাত্রসখা’ এবং ১৩১৫ ব বিজ্ঞান সভার রসায়ন বিভাগে ‘বিজ্ঞান দৰ্পণ’ পত্রিকা পরিচালনা করেছিলেন। ১৩৩০ ব সাপ্তাহিক ও পরে ১৩৩১ – ১৩৩৩ বা মাসিক ‘বাশরী’, ১৩৪১ বা ‘রবিবাসর’, ১৩৪৩ – ১৩৪৪ বা ‘সঞ্জীবনী’ এবং ১৩৫৩ ব শারদীয়া সংখ্যা ‘ঊষা’ পত্রিকার সম্পাদক ছিলেন। রচিত গ্ৰন্থ: ‘পূজা’, ‘তাম্রকুট না কুট’ প্রভৃতি, ‘মানসকমল’ (গল্প), ‘খাদ্যকথা’ (বিজ্ঞান) এবং ‘আসামের সুদূর প্রান্তে’ (ভ্ৰমণ কাহিনী)। সম্পাদিত গ্ৰন্থ: ‘ব্ৰহ্ম-প্রবাসে শরৎচন্দ্র’ (১৩৪৭ বঙ্গাব্দ)। ১৩৪৬ ব তিনি বোম্বাই বঙ্গ সাহিত্য-সভা প্ৰতিষ্ঠা করেন।

Category: চরিতাভিধান
Previous Post:নরেন্দ্রনাথ দত্ত
Next Post:নরহরি দাস, সরকার ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑