• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নরহরি দাস, সরকার ঠাকুর

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » নরহরি দাস, সরকার ঠাকুর

নরহরি দাস, সরকার ঠাকুর (১৪৭৮ – ১৫৪০) শ্রীখণ্ড-বর্ধমান। নারায়ণ। জাতিতে বৈদ্য। ভ্ৰাতা মুকুন্দ গৌড়াধিপতির চিকিৎসক ছিলেন। চৈতন্যদেবের মন্ত্রশিষ্য ও সহচর নরহরি দাস বৈষ্ণব সাহিত্য বলতে আজ যা বোঝায় সেই ধারার প্রবর্তক। গৌরলীলাত্মক কবিতা তিনিই প্ৰথম রচনা করেন। শ্ৰীখণ্ডে নিজ ভবনে তিনিই প্ৰথম গৌরনিতাই মূর্তি স্থাপন করেন। ‘ভক্তিচন্দ্রিকা পটোল’, ‘শ্রীকৃষনভজনামৃত’, ‘ভক্তামৃতষ্টক’, ‘নামামৃতসমুদ্র’, ‘গীতচন্দ্ৰোদয়’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা। বিখ্যাত পদকর্তা লোচনদাস তার শিষ্য। তার মৃত্যুতিথি অগ্রহায়ণ মাসের কৃষ্ণা একাদশী বৈষ্ণবদের একটি পালনীয় ধর্মীয় উৎসব-দিবস।

Category: চরিতাভিধান
Previous Post:নরেন্দ্রনাথ বসু
Next Post:নরহর চৌধুরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑