• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দয়ালচন্দ্ৰ সোম, রায়বাহাদুর

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » দয়ালচন্দ্ৰ সোম, রায়বাহাদুর

দয়ালচন্দ্ৰ সোম, রায়বাহাদুর (১৮৪২ – ২৬-১০-১৮৯৯) চুচুড়া–হুগলী। মানিকচন্দ্র। কলিকাতা মেডিক্যাল কলেজ থেকে ১৮৬৫ খ্ৰী. যোগ্যতার সঙ্গে এম.বি. পরীক্ষা পাশ করে ১৮৬৭ খ্ৰী. চিকিৎসক হিসাবে লক্ষ্ণৌ কিংস হাসপাতালে যোগ দেন ও ১৮৬৮ খ্ৰী. আগ্রা মেডিক্যাল স্কুলের শিক্ষক নিযুক্ত হন। পরে বাঁকিপুর মেডিক্যাল স্কুলে বদলী হয়ে আসেন। সেখান থেকে অবসর-গ্ৰহণ করে ১৮৭৭ খ্রী. কলিকাতার ক্যাম্বেল মেডিক্যাল স্কুলের ধাত্রীবিদ্যার অধ্যাপক নিযুক্ত হন। এই সময় তাকে ধাত্রীবিদ্যায় অদ্বিতীয় মনে করা হত। একবার নেপালের মহারাণীর চিকিৎসা করে প্রচুর অর্থ ও খ্যাতি লাভ করেন। লর্ড ডাফরিনের শাসনকাল থেকে লর্ড এলগিনের শাসনকাল পর্যন্ত বড়লাটের অবৈতনিক সহকারী সার্জন ছিলেন। ১৮৯০ খ্রী. তার রচিত গ্রন্থ ‘Manual of Medicine for Midwives’ ভারতের নানা প্রাদেশিক ভাষায় অনূদিত হয়ে পাঠ্যপুস্তকরূপে আদৃত হয়েছিল। আগ্রা মেডিক্যাল স্কুলে প্রদত্ত বক্তৃতাবলী উর্দুভাষায় ‘Dars-i-Jarahi’ নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

Category: চরিতাভিধান
Previous Post:দয়ানন্দ ঠাকুর
Next Post:দর্পদেব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑