• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দয়ানন্দ ঠাকুর

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » দয়ানন্দ ঠাকুর

দয়ানন্দ ঠাকুর (১৮৮১ – ২৮.৭.১৯৩৭) বামৈ — শ্ৰীহট্ট। গুরুচরণ চৌধুরী। গৃহস্থাশ্রমের নাম গুরুদাস। চাকরির সূত্রে শিলচরে থাকাকালে ১৩১৫ ব শহরের কাছে ‘অরুণাচল’ নামে একটি আশ্রম স্থাপন করেন ও ‘দয়ানন্দ’ নামে পরিচিত হন। এই গৃহী সন্ন্যাসীর বহু শিষ্য ছিল। একবার অরুণাচল আশ্রম পুলিসের সন্দেহ-দৃষ্টিতে পতিত হলে তিনি গ্রেপ্তার হন এবং তার নিজের এবং শিষ্যগণের কার্যকলাপ গতিবিধি নিয়ন্ত্রিত করা হয়। কিছুদিন পর সরকারী নিয়ন্ত্রণাজ্ঞা প্রত্যাহৃত হয়। ১৯১৩ খ্রী. তিনি বিশ্বশান্তি-প্রচারে উদ্যোগী হন। দেওঘরে লীলামন্দির আশ্রম স্থাপন করেন। পূর্ববঙ্গ ও আসামের বহু স্থানে তার প্রভাব ও প্রতিপত্তি বিস্তৃত হয়েছিল। জগৎসী আশ্রমের প্রতিষ্ঠাতা মহেন্দ্ৰনাথ দে, যিনি পুলিসের গুলিতে আহত হয়ে শ্ৰীহট্ট জেলে মারা যান (১৬-৭-১৯১২) তার শিষ্য ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রাজা
Next Post:দয়ালচন্দ্ৰ সোম, রায়বাহাদুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑