• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জীব গোস্বামী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » জীব গোস্বামী

জীব গোস্বামী (আনুমানিক ১৫১০ – ১৬০০)। পিতা-বল্লভ, নামান্তরে অনুপম মল্লিক। রূপ ও সনাতন গোস্বামীর ভ্রাতুষ্পুত্র। জ্যেষ্ঠতাতদের সংসার ত্যাগের সময় জীব গোস্বামী শিশু ছিলেন। গৌড়ে শিক্ষালাভ করেন। নিত্যানন্দের আদেশে বৃন্দাবনে যান। চৈতন্য-দত্ত নাম অনুপ বা অনুপম। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ছয় গোস্বামীর তিনি একজন। কাশীতে মধুসূদন বাচস্পতির নিকট বেদান্ত শিক্ষা করেন। বৃন্দাবনে রূপ গোস্বামীর নিকট দীক্ষা নেন। রূপ সনাতনের গ্রন্থ-রচনায় সাহায্য করতেন এবং জ্যেষ্ঠতাতদের তিরোধানের পর বৃন্দাবনে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অধিনায়ক হন। বৃন্দাবনের গোস্বামীদের শেষ শাস্ত্রকর্তা। অনেকগুলি সংস্কৃত গ্রন্থের রচয়িতা। ভাগবত, ব্ৰহ্মসংহিতা ও রূপ গোস্বামী রচিত ভক্তিরাসামৃতসিন্ধু ও উজ্জ্বলনীলমণির টীকাকার। তার রচিত ৬টি দার্শনিক গ্ৰন্থ ‘ষটসন্দর্ভ’ নামে খ্যাত। কৃষ্ণলীলা-বিষয়ক তার বিপুলায়তন গ্ৰন্থ ‘গোপালচম্পূ’। তাঁর রচিত সংস্কৃত ব্যাকরণ : ‘হরিনামামৃত’। এর সূত্র ও বৃত্তি হরিনাম ব্যবহার করে লেখা। এ ছাড়াও রচিত বহু স্তোত্ৰ আছে। তার সমস্ত রচনাই সংস্কৃতে লেখা।

Category: চরিতাভিধান
Previous Post:জিতেশচন্দ্ৰ লাহিড়ী
Next Post:জীবন আলি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑