• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জিতেশচন্দ্ৰ লাহিড়ী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » জিতেশচন্দ্ৰ লাহিড়ী

জিতেশচন্দ্ৰ লাহিড়ী (১৮৯৯ – ২৭.৩.১৯৬৭) আড়ানী-রাজশাহী। জ্যোতিষচন্দ্র। তরুণ বয়সে অগ্ৰজ প্রভাসচন্দ্রের প্রেরণায় অনুশীলন দলে যোগ দেন। ১৯১৭ খ্রী. ভাগলপুরে ইংরেজ পুলিসের সঙ্গে সশস্ত্ৰ সংগ্ৰাম করে প্রথম কারাবরণ করেন। পরবর্তী কালে বৈপ্লবিক ক্রিয়াকর্মের জন্য বিভিন্ন সময়ে আসাম, বিহার ও মধ্যপ্রদেশের বিভিন্ন জেলে ১৮ বছরের বেশি কারারুদ্ধ থাকেন। ১৯৩০ খ্রী. তার প্রথম গ্ৰন্থ ‘বিপ্লবী বীর নলিনী বাগচী’ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হয়। স্বাধীনতার পরে তার উল্লেখযোগ্য রচনা : ‘নমামি’, ‘বিপ্লবের তপস্যা’, ‘সমিধ’, ‘মেঘ ডাকে’, ‘পথের পরিচয়’, ‘উচুনীচু’ প্রভৃতি।

Category: চরিতাভিধান
Previous Post:জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়
Next Post:জীব গোস্বামী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑