• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়

চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় (১৮৫৮ – ১৯১৬) নলকুড়া-চব্বিশ পরগনা। রামকমল সার্বভৌম। বাল্যে পারিবারিক গোলযোগে শিক্ষা অসমাপ্ত রাখতে বাধ্য হন। পরে নড়াইল জমিদারীর তত্ত্বাবধায়ক রাধাকান্ত বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে শিক্ষালাভের সুযোগ পান। এই সময়ে তিনি ব্ৰাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হন এবং কয়েক বৎসর পর ব্ৰাহ্মমতে অসবর্ণ বিবাহ করেন। ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগরের জীবনীকাররূপে সমধিক খ্যাত হন। তার রচিত অন্যান্য গ্ৰন্থ : ‘মা ও ছেলে’, ‘কমলকুমার’, ‘পাপীর নবজীবনলাভ’, ‘মনোরমার গৃহ’ ইত্যাদি। ব্ৰাহ্মসমাজের একজন বিশেষ প্রভাবশালী ব্যক্তি ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:চণ্ডীচরণ দাস
Next Post:চন্ডীচরণ বর্ধন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑