• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চণ্ডীচরণ দাস

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » চণ্ডীচরণ দাস

চণ্ডীচরণ দাস (১৮৭৮? – ১৯৪৩) কলিকাতা। প্ৰাচীন সম্রান্ত পরিবারে জন্ম। দারিদ্র্যের জন্য অল্প বয়সেই তাকে জীবিকার সন্ধানে বের হতে হয়। প্ৰথমে একজন অংশীদার নিয়ে রবার স্ট্যাম্পের কারবার আরম্ভ করেন। ১৯০৫ খ্ৰী. স্বাধীনভাবে কাঠের ব্লকের কারখানা খোলেন এবং বড় বড় বিদেশী কোম্পানীর ক্যাটালগ ছাপার কাজ করতে থাকেন। তখন তার কারখানার নাম হয় ফাইন আর্ট কটেজ। ক্ৰমে মেসিন ক্ৰয় করে বিভিন্ন পদ্ধতির ছাপার কাজ চালাতে থাকেন। ১৯২৮ খ্রী. তিনিই ভারতে অফসেট মেসিন প্ৰথম আমদানি করেছিলেন। নানান কারণে ‘ফাইন আর্ট কটেজ’ লিকুইডেশনে গেলে পুত্র হৃষীকেশকে সঙ্গে নিয়ে ১৯৩৩ খ্ৰী. ‘ঈগল লিথোগ্ৰাকী কোম্পানী’ প্ৰতিষ্ঠা করেন ও ব্যবসায়ে সুপ্রতিষ্ঠিত হন।

Category: চরিতাভিধান
Previous Post:চঞ্চলকুমার বন্দ্যোপাধ্যায়
Next Post:চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑