• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়

গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় (১৮৮০ – ১৯৬২) সঙ্গীতাচাৰ্য অনন্তলাল। বাল্যকালে পিতার নিকট, পরে জ্যেষ্ঠভ্রাতা–রামপ্রসম্নের নিকট এবং কলিকাতায় গুরুপ্ৰসাদ মিশ্রের নিকট সঙ্গীতে শিক্ষাপ্ৰাপ্ত হন। পিতার সঙ্গে বিষ্ণুপুর রাজ-দরবারে গিয়ে তিনি গান গাইতেন। ২৯ বছর বয়সে বর্ধমান রাজসভার সভাগায়ক নিযুক্ত হন। অভিনয়ের প্রতিও ঝোঁক ছিল এবং রবীন্দ্রনাথের সঙ্গেও অভিনয় করেছেন। এ ছাড়া কলিকাতায় সঙ্গীত-সঙ্ঘের অন্যতম শিক্ষক এবং ‘সঙ্গীত বিজ্ঞান প্ৰবেশিকা’ মাসিক পত্রিকার অন্যতম সম্পাদক ও ‘আনন্দ সঙ্গীত পত্রিকা’র সম্পাদক ছিলেন। রবীন্দ্রনাথ ও যতীন্দ্রমোহন কর্তৃক ‘সঙ্গীত সরস্বতী’ ও ‘সঙ্গীত নায়ক’ এবং বিশ্বভারতী কর্তৃক ‘দেশিকোত্তম’ ও ক্যালকাটা অ্যাকাডেমি অফ মিউজিক কর্তৃক ‘ডক্টরেট ইন মিউজিক’ উপাধিতে ভূষিত হন। বাংলা ও ব্ৰজভাষায় বহু গান রচনা করেন। তাঁর কয়েকটি গানের গ্রামোফোন রেকর্ড আছে। বিভিন্ন পত্রিকায় গানের স্বরলিপি ও প্ৰবন্ধ প্ৰকাশ করেছেন। ‘সঙ্গীত চন্দ্ৰিকা’ (২ খণ্ড), ‘গীতিমালা’, ‘তানসেন’, ‘গোপেশ্বর গীতিকা’, ‘ভারতীয় সঙ্গীতের ইতিহাস’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা।

Category: চরিতাভিধান
Previous Post:গোপেশ্বর পাল
Next Post:গোবর গুহ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑