• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ক্ষিতীন্দ্ৰনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ক্ষিতীন্দ্ৰনাথ ঠাকুর

ক্ষিতীন্দ্ৰনাথ ঠাকুর (২৪.৯.১৮৬৯ – ১৭.১০.১৯৩৭) কলিকাতা। হেমেন্দ্রনাথ। সংস্কৃত ও প্রেসিডেন্সী কলেজের ছাত্র। সংস্কৃতে বুৎপত্তির জন্য ‘তত্ত্বনিধি’ উপাধি পান। আদি ব্ৰাহ্মসমাজের কর্মী এবং ব্ৰাহ্মসমাজের চিৎপুরস্থ মন্দিরের অছি ছিলেন। বহুদিন ‘তত্ত্ববোধিনী পত্রিকা’র সম্পাদনাও করেন। ‘আদিশূর ও ভট্টনারায়ণ’, ‘আর্যরমণীর শিক্ষা ও স্বাধীনতা’, ‘অধ্যাত্মধর্ম ও অজ্ঞেয়বাদ’, ‘ব্রাহ্মধর্মের বিবৃতি’, ‘হবিঃ’ ইত্যাদি বহু গ্ৰন্থ রচনা ও প্রকাশ করেন। ‘হবিঃ’ গ্রন্থে তার সঙ্গীত-চৰ্চার নিদর্শনও পাওয়া যায়। সেকালের কলিকাতার চিত্তাকর্ষক বিবরণ সংবলিত ‘কলিকাতায় চলাফেরা’ গ্রন্থটিও তার অন্যতম উল্লেখযোগ্য রচনা।

Category: চরিতাভিধান
Previous Post:ক্ৰমদীশ্বর
Next Post:ক্ষিতীন্দ্রনাথ মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑