• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ক্ষিতীন্দ্রনাথ মজুমদার

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ক্ষিতীন্দ্রনাথ মজুমদার

ক্ষিতীন্দ্রনাথ মজুমদার (৩০.৭.১৮৯১ – ৯.২.১৯৭৫) জগতাই-মুর্শিদাবাদ। কেদারনাথ। অবনীন্দ্রনাথের প্রিয় শিষ্যদের অন্যতম। ইণ্ডিয়ান স্কুল অফ ওরিয়েন্টাল আর্টের শিক্ষক ছিলেন। ১৯৪২ খ্রী. এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে কলা অধ্যাপনার কাজে যোগ দেন। ১৯৬৪ খ্রী. অবসর গ্রহণ করেন। বৈষ্ণবীয় বিষয়বস্তু তার অঙ্কন-প্রেরণার প্রধানতম উৎস ছিল। তার এক শিষ্য বলেছেন, ‘বৈষ্ণব কাব্যে যেমন বিদ্যাপতি ও চণ্ডীদাস, বৈষ্ণবীয় চিত্রমালায় তেমনি ক্ষিতীন্দ্রনাথ।–তার ছবিতে সম্মিলিত হয়েছে বিশ্বাস ও প্রয়োগের বিরল গুণ…।‘ তাঁর অঙ্কিত রাধাকৃষ্ণের দেহ শীর্ণ এবং আভঙ্গ, ত্রিভঙ্গ ও বহুভঙ্গ ঢঙের। কাশীতে কলিকাতায় তার চিত্র প্রদর্শনী রসিক-সমাজে সমাদৃত হয়েছে। দেশ-বিদেশের বহু জায়গায় তার অঙ্কিত চিত্র সংরক্ষিত আছে। ‘নৃত্যরত চৈতন্য’, ‘দানলীলা’, ‘রাধিকা’, ‘দি মুন’, ‘কচ ও দেবযানী তার উল্লেখযোগ্য ছবির কয়েকটি।

Category: চরিতাভিধান
Previous Post:ক্ষিতীন্দ্ৰনাথ ঠাকুর
Next Post:ক্ষিতীশচন্দ্র দাশগুপ্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑