• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুলদারঞ্জন রায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কুলদারঞ্জন রায়

কুলদারঞ্জন রায় (১৮৭৮ – ১৯৫০) মসূয়া-ময়মনসিংহ। কালীনাথ। শিশুসাহিত্যিক, আলোকচিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ ও ক্রীড়াবিদ। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর্ট স্কুলে প্রবেশ করেন। জীবিকার জন্য ফটো রং করার কাজ গ্রহণ করেন। ১৯১৩ খ্ৰী. ‘সন্দেশ’ পত্রিকায় প্রথম রচনা প্রকাশিত হয়। ক্রমশ পুরাণ ও বিভিন্ন বিদেশী সাহিত্য থেকে শিশুপাঠোপযোগী তৰ্জমা প্রকাশ করতে থাকেন। ‘রবীনহুড’ (১৯১৪), ‘ওডিসিয়ুস’ (১৯১৫), ‘ ছেলেদের বেতালপঞ্চবিংশতি (১৯১৭), ‘কথাসরিৎসাগর’, ‘পুরাণের গল্প’, ‘ছেলেদের পঞ্চতন্ত্র’ প্রভৃতি গ্রন্থ রচনা করেন। ‘আশ্চর্য দ্বীপ’ তাঁর বিশেষ উল্লেখযোগ্য অনুবাদ-গ্রন্থ। ক্রিকেট ও হকি খেলোয়ারূপেও খ্যাতি ছিল। শিশু-সাহিত্যিক উপেন্দ্রকিশোর তাঁর অগ্রজ।

Category: চরিতাভিধান
Previous Post:কুলদাপ্ৰসাদ মল্লিক
Next Post:কুলুইচন্দ্র সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑