• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুলদাপ্ৰসাদ মল্লিক

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কুলদাপ্ৰসাদ মল্লিক

কুলদাপ্ৰসাদ মল্লিক (১২৯১ – ২৮.২.১৩৪৪ ব.) রাধিকাপ্রসাদ। ১৯০১ খ্রী. এস্ট্রান্স এবং ১৯০৯ খ্ৰী. বি.এ. পাশ করেন। প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনে এবং সংস্কৃতে সুপণ্ডিত ছিলেন। সাংবাদিকতা করতেন। কিছুদিন ভাগবত প্রচারকার্যে ব্ৰতী হন। ‘থিওসফিক্যাল সোসাইটি’র সঙ্গে যুক্ত হয়ে কিছুকাল ধর্মপ্রচার করেন। ‘বীরভূম’ ও ‘ব্রহ্মবিদ্যা’র সম্পাদক ছিলেন। ‘নব্যযুগের সাধনা’, ‘শ্ৰীগুরুচরণে’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা। কাশীতে বাস করতেন।

Category: চরিতাভিধান
Previous Post:কুমুদিনী বসু
Next Post:কুলদারঞ্জন রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑