• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালী সরকার

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কালী সরকার

কালী সরকার (১৯০৫? – ৪.৪.১৯৬৮)। বি-এ পাশ করে মঞ্চশিল্পী হিসাবে প্ৰথমে ‘অ্যালফ্রেড থিয়েটারে’ যোগ দেন। এরপর শিশির ভাদুড়ী, তুলসী লাহিড়ী, মনোরঞ্জন ভট্টাচাৰ্য, অহীন্দ্ৰ চৌধুরী প্রমুখ অভিনেতাদের সঙ্গেও অভিনয় করেন। ‘বহুরূপী’, ‘রূপকার’, আইপিটিএ’ প্রভৃতি নাট্যগোষ্ঠীর সঙ্গেও যুক্ত ছিলেন এবং বহুরূপী ও রূপকারের প্রতিষ্ঠাতা-সদস্য ছিলেন। চলচ্চিত্রেও বিভিন্ন ভূমিকায় উল্লেখযোগ্য অভিনয় করেছেন। শ্ৰীরঙ্গমে ‘বিন্দুর ছেলে’ নাটকে মাধব-চরিত্রে কৃতিত্বপূর্ণ অভিনয় করেন। ভারত সরকারের কর্মচারী ছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:কালীশচন্দ্ৰ বিদ্যাবিনোদ
Next Post:কাশীম আলী খাঁ, নবাব, মীর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑