• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালীশচন্দ্ৰ বিদ্যাবিনোদ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » কালীশচন্দ্ৰ বিদ্যাবিনোদ

কালীশচন্দ্ৰ বিদ্যাবিনোদ (? – ৩১.৪.১৩২১ ব.) রামচন্দ্রপুর-বরিশাল। দরিদ্র ব্ৰাহ্মণ পরিবারে জন্ম। কুড়ি বছর বয়সে কাশীধামে গিয়ে বহুকষ্টে অন্যের আশ্রয়ে থেকে সংস্কৃত শিক্ষা করেন। দেশে ফিরে বরিশাল ব্ৰজমোহন বিদ্যালয়ের সংস্কৃত পণ্ডিতের পদে বৃত হন। ‘সংস্কৃত প্রবেশ’ নামে একখানি সুখপাঠ্য ব্যাকরণ-গ্ৰন্থ রচনা করেন। আচণ্ডাল আর্ত-আতুরের সেবায় তার জীবন উৎসর্গীকৃত ছিল। ১৮৯৪ খ্রী. ‘দরিদ্র বান্ধব সমিতি’র (Little Brothers of the Poor) সর্বাধিনায়ক হয়েছিলেন। তিনি তার ছাত্রদের অসীম মমতায় সেবাব্রতী করে তুলেছিলেন। এই স্বেচ্ছাসেবক ছেলেরা শুধু আতুরাশ্রমেই রুগীর সেবা করত না-শহরের যে কোন বাড়ী থেকে ডাক পড়লেই তারা সেখানে উপস্থিত হত। পণ্ডিতমশাই তাদের কাজ ভাগ করে দিতেন। তার সমাধি-মন্দিরের নাম ‘কালীশচন্দ্ৰ আতুরাশ্রম’। সেখানে একসঙ্গে চারজন অনাথ-আতুরের সেবার ব্যবস্থা ছিল।

Category: চরিতাভিধান
Previous Post:কালীশ মুখোপাধ্যায়
Next Post:কালী সরকার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑