• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আহমদ ফজলুর রহমান, স্যার

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » আহমদ ফজলুর রহমান, স্যার

আহমদ ফজলুর রহমান, স্যার (১৮৮৯–১৯৪৫) জলপাইগুড়ি। আবদুর রহমান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ বি.এ. পাশ করে ১৯১২ খ্রী. দেশে ফেরেন। আলীগড় বিশ্ববিদ্যালয়ের লেকচারার (১৯১৪–২১) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রীডার (১৯২১–২৭) হিসাবে কাজ করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যাডলার কমিশনের সহকারী সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার্ড গ্র্যাজুয়েটদের দ্বারা নির্বাচিত হয়ে তিনি একবার বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সভ্য হন। সলিমুল্লাহ মুসলিম হলের তিনিই প্ৰথম প্রভোস্ট (১৯২১–২৭)। ১৯৩৪–৩৬ খ্রী. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। ১৯৩৭ খ্রী. ভারতীয় (ফেডারেল) পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হন।

Category: চরিতাভিধান
Previous Post:আসুম্পাসাঁও, মানোএল-দা
Next Post:আহমদ হুসয়ন, ডাঃ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑