• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আসুম্পাসাঁও, মানোএল-দা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » আসুম্পাসাঁও, মানোএল-দা

আসুম্পাসাঁও, মানোএল-দা (১৮শ শতাব্দী)। এই পর্তুগীজ পাদরী সর্বপ্রথম বাংলা অক্ষরে গ্রন্থ প্রকাশ করেন। অনুমান ১৭৩৫ খ্ৰী. পূর্বেই তিনি বাঙলায় আসেন এবং বাংলা ভাষা শিখে গ্ৰন্থ-সংকলনে উদ্যোগী হন। দোম আন্তনিওর লেখা ‘ব্ৰাহ্মণ রোম্যান ক্যাথলিক সংবাদ’ বইটি তিনি পর্তুগীজ ভাষায় অনুবাদ করেন। এই বইটি এবং তার অপর ২টি সংকলিত গ্ৰন্থ ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ ও ‘বাঙ্গলা ব্যাকরণ ও ব্যঙ্গলা-পর্তুগীজ শব্দকোষ’ পর্তুগালের লিসবন শহর থেকে ১৭৪৩ খ্রী. মুদ্রিত করেন। দ্বিভাষিক এই গ্রন্থগুলির একটি পৃষ্ঠা বাংলা অক্ষরে ও অপর পৃষ্ঠা পর্তুগীজ ভাষায় মুদ্রিত।

Category: চরিতাভিধান
Previous Post:আশ্রাফুদ্দিন আহমেদ চৌধুরী, আনু মিঞা
Next Post:আহমদ ফজলুর রহমান, স্যার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑