• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আশুতোষ শাস্ত্রী, মহামহোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » আশুতোষ শাস্ত্রী, মহামহোপাধ্যায়

আশুতোষ শাস্ত্রী, মহামহোপাধ্যায় (১৮৬৩–১৯৩৩) দক্ষিণ বারাসাত-চব্বিশ পরগনা। কালীকুমার বিদ্যারত্ন। ছাত্রবৃত্তি পাশ করে উচ্চশিক্ষার জন্য কলিকাতায় এসে নিজহস্তে রন্ধনাদি করে পড়াশুনা চালান। সংস্কৃত-বিষয়ে এম.এ. পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বৃত্তি ও সুবৰ্ণ-পদক পুরস্কারসহ ‘শাস্ত্রী’ উপাধিপ্ৰাপ্ত হন। কর্মজীবন আরম্ভ কলিকাতা সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপকররূপে। পরে রাজশাহী কলেজে, প্রেসিডেন্সী কলেজে ও সংস্কৃত কলেজে অধ্যাপনা করেন। সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়েছিলেন। তা ছাড়া তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষক ও প্রশ্নকর্তা এবং সিনেটের সদস্য ছিলেন। ১৯২৪ খ্ৰী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি পান।

Category: চরিতাভিধান
Previous Post:আশুতোষ লাহিড়ী
Next Post:আশুতোষ সেন, ড.

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑