• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আশুতোষ লাহিড়ী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » আশুতোষ লাহিড়ী

আশুতোষ লাহিড়ী (১৮৯২–জানু, ১৯৭৬) গাড়ুদাহ-পাবনা। বিপ্লবী মানবেন্দ্রনাথ রায় ও বাঘা যতীনের সংস্পর্শে এসে বিপ্লবী আন্দোলনে অংশ নেন। এবং দশ বছর দ্বীপান্তর দণ্ড ভোগ করেন। বন্দীনিবাসে বিপ্লবী বীর সাভারকরের সংস্পর্শে আসেন ও তার ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে পরে হিন্দু মহাসভায় যোগ দেন। ১৯৪০ খ্ৰী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিযুক্ত হন। বঙ্গীয় ব্যবস্থা-পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং পার্লামেন্টারি বক্তারূপে বিশেষ খ্যাতি অর্জন করেন। দৈনিক ‘সার্ভেন্ট’ পত্রিকার সহযোগী সম্পাদক ছিলেন এবং কিছুকাল সাপ্তাহিক ‘হিন্দুস্থান’ ও ‘কেশরী’ পত্রিকাও সম্পাদনা করেছিলেন।

Category: চরিতাভিধান
Previous Post:আশুতোষ মুখোপাধ্যায়, স্যার, সি.এস.আই.
Next Post:আশুতোষ শাস্ত্রী, মহামহোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑