• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আবদুল গফুর, কাজী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » আবদুল গফুর, কাজী

আবদুল গফুর, কাজী (? – ১৩৪৪ বঙ্গাব্দ) সুলতানপুর-খুলনা। ১৮/১৯ বছর বয়সে গুরুট্রেনিং পাশ করে কিছুদিন শিক্ষকতা করেন। পরে কম্পাউণ্ডারী পড়েন। ঢাকা মেডিক্যাল স্কুল থেকে পাশ করে সরকারী চাকরি নেন। ভাগলপুরে কাজ করা কালে সেখানে ঊর্ধ্বতন সিভিল সার্জনের ব্যবহারে বিরক্ত হয়ে চাকরি ছেড়ে স্বাধীনভাবে চিকিৎসা-ব্যবসায় শুরু করেন। এক দুর্ঘটনায় আহত হয়ে উত্থানশক্তিরহিত হন। এই সময় তাঁর স্ত্রী ডাক্তারী শিখে ত্রিপুরা রাজ্যে কাজ নেন এবং স্বামীকে সেখানে স্থানান্তরিত করেন। আগরতলায় কাজী সাহেব ও তার স্ত্রী বিশেষ সম্মানিত ছিলেন। তিনি ব্ৰাহ্মসমাজের উপাসনা-প্ৰণালী গ্ৰহণ করেছিলেন। মৃত্যুর পর তাকে দাহ করা হয়। তার পুত্র রবি কাজী সঙ্গীতজ্ঞ ও শিল্পী হিসাবে পরিচিতি লাভ করেন।

Category: চরিতাভিধান
Previous Post:আবদুল করিম, সাহিত্যবিশারদ
Next Post:আবদুল গফুর সিদ্দিকী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑