• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আবদুল করিম, সাহিত্যবিশারদ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » আবদুল করিম, সাহিত্যবিশারদ

আবদুল করিম, সাহিত্যবিশারদ (১৮৭১–১৯৫৩) সুচক্রদণ্ডী-চট্টগ্রাম। বাংলা সাহিত্যের ক্ষেত্রে তিনি প্রাচীন পুঁথির সংগ্ৰাহক ও সম্পাদকরূপে খ্যাতিমান ছিলেন। পটিয়া হাই স্কুল থেকে ১৮৯৩ খ্রী. প্রবেশিকা পরীক্ষা পাশ করে চট্টগ্রাম কলেজে আইএ ক্লাশে ভর্তি হন। অসুস্থতার জন্য পা শেষ করতে পারেন নি। ২৮ বৎসর স্কুল ইনস্পেক্টর অফিসে কেরানীর কাজ করে ১৯৩৪ খ্রী. চাকরিতে অবসর-গ্ৰহণ করেন। রচিত গ্ৰন্থ : ‘ভারতে মুসলমান রাজ্য’, ‘আরাকান রাজসভায় বাংলা সাহিত্য’ (এনামুল হক সহ)। সম্পাদিত গ্ৰন্থ: শেখ ফয়জুল্লাহর ‘গোরক্ষাবিজয়’, রতিদেবের মৃগলব্ধ ও আলিরাজার ‘জ্ঞানসাগর’। মধ্যযুগের বাংলা সাহিত্য সম্বন্ধে বহু প্ৰবন্ধ রচনা করেন। চট্টগ্রামের সুধী সমাজ তাকে ‘সাহিত্যবিশারদ’ উপাধি দেন।

Category: চরিতাভিধান
Previous Post:আবদুল করিম, মৌলবী
Next Post:আবদুল গফুর, কাজী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑