• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পুণ্যলতা চক্রবর্তী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » পুণ্যলতা চক্রবর্তী

পুণ্যলতা চক্রবর্তী (জন্ম: ১০ সেপ্টেম্বর ১৮৯০ – মৃত্যু: ২১ নভেম্বর ১৯৭৪) একজন বাঙালি শিশুসাহিত্যিক ।

পু্ণ্যলতা চক্রবর্তীর আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ময়মনসিংহের মসুয়ায় । তাঁর পিতা বিখ্যাত শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী ও যন্ত্রকুশলী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী । তাঁর মা বিধুমুখী দেবী ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক ব্রাহ্ম সমাজের দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে । তাঁর দাদা ছিলেন প্রখ্যাত শিশুসাহিত্যিক বাংলা সাহিত্যে ননসেন্সের প্রবর্তক সুকুমার রায় । তাঁর আরো দুই ভাই ছিলেন সুবিনয় রায় এবং সুকোমল রায় । এছাড়াও তাঁর আরো দুই বোন ছিল সুখলতা এবং শান্তিলতা । বিএ পড়ার সময় ১৯০৭ খ্রিষ্টাব্দে তাঁর বিবাহ হয়েছিল । তাঁর স্বামী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অরুণনাথ চক্রবর্তী ।

পুণ্যলতা চক্রবর্তী গল্প উপন্যাস এবং অনুবাদ গল্প অনেক লিখেছিলেন । তাঁর রচিত গ্রন্থ :

ছোটবেলার দিনগুলি
ছোট ছোট গল্প
সাদিব ম্যাজিক
গাছপালার কথা
রাজবাড়ি (উপন্যাস)

সূত্র: ৪

Category: চরিতাভিধান
Previous Post:অশোক বড়ুয়া
Next Post:বন্দে আলী মিয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑