• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অশোক বড়ুয়া

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » অশোক বড়ুয়া

অশোক বড়ুয়া (১৩.১১.১৯২১ — ৯.৯.১৯৬৮) হাইদচকিয়া-চট্টগ্রাম (বাংলাদেশ)। ১৯৩৯ খ্রি. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কলেজের পড়া ছেড়ে তিনি ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর মেডিক্যাল কোর-এর চাকরিতে যোগ দেন। তার কর্মস্থল ছিল দক্ষিণ-পূর্ব এশিয়া সেক্টরে। যুদ্ধ শেষে চাকরি ছেড়ে কলকাতার এক ওষুধ কোম্পানিতে কাজ নেন। ১৯৪৭ খ্রি. দেশ বিভাগের পর চট্টগ্রামে ফিরে যান। জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে আয়কর হিসাবের খাতা লেখার কাজ করতেন। বৌদ্ধ সংস্কৃতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পাকিস্তান বৌদ্ধ সমিতির সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ছিলেন। চট্টগ্রাম থেকে প্ৰকাশিত ‘পারমিতা’ ও ‘বিশ্বমৈত্রী’ সাময়িক পত্রিকা সম্পাদনা করেছেন। প্রকাশিত গ্রন্থ: মানসকবি’, ‘চন্দ্রগামী’ প্রভৃতি।

Category: চরিতাভিধান
Previous Post:অমিতাভ ঘোষ
Next Post:পুণ্যলতা চক্রবর্তী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑