• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোহাম্মদ মোদাব্বের

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মোহাম্মদ মোদাব্বের

মোহাম্মদ মোদাব্বের (অক্টোবর ৬, ১৯০৮ – এপ্রিল ২১, ১৯৮৪) সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজ সেবক।

জন্ম
১৯০৮ সালের ৬ই অক্টোবর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার, বশিরহাট মহকুমার হাড়োয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবন
১৯২২ সালে স্যার আর.এন. মুখার্জী বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

সাংবাদিকতা জীবন
১৯২৮ থেকে ১৯৩২ সাল পর্যন্ত সাপ্তাহিক ও দৈনিক দ্যা মুসলমান পত্রিকায় সাংবাদিকতা করেন। ১৯৩৩ সালে নেতাজী সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড পত্রিকায় কাজ করেন। ১৯৩৫ সালে সাপ্তাহিক মোহাম্মাদী তে যোগদান করেন। এবং ১৯৩৬ সালে দৈনিক আজাদ পত্রিকায় বার্তা সম্পাদক নিযুক্ত হন। ১৯৪৮ সালে দৈনিক ইত্তেহাদে যোগদান করেন। ১৯৪৯ সালের ১৫ই আগস্ট তিনি ঢাকায় নিজের সম্পাদনায় তিনি পাকিস্তান নামে একটি অর্ধ সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এটি ১৯৬৫ সাল পর্যন্ত তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছিলো। ১৯৫১ সালের ডিসেম্বরে দৈনিক মিল্লাত প্রকাশিত হলে তিনি তাঁর প্রধান সম্পাদক নিযুক্ত হন। এছাড়া ১৯৫৮ সালে তিনি পাকিস্তান রেডক্রস পরিচালিত মাসিক জুনিয়র রেডক্রস পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। তিনি ছিলেন ঢাকা থেকে প্রকাশিত মাসিক মুকুলের সম্পাদক মন্ডলীর সদস্য।

গ্রন্থ

শিশুসাহিত্যঃ
হীরের ফুল(১৯৩০)
তাকডুমাডুম(১৯৩০)
মিসেস লতা সান্যাল ও আরও অনেকে(১৯৩৩)
কিসসা শুনো(১৯৫০)
গল্প শুনো(১৩৭১ বা)
ডানপিটের দল(১৯৬২)

ভ্রমণ কাহীনিঃ
জাপান ঘুরে এলাম(১৯৫৯)
প্রবাল দ্বীপে(১৯৬৪)

স্মৃতি কথাঃ
সাংবাদিকের রোজনামচা(১৯৭৭)

জীবনীঃ
আনলো যারা জীয়ন কাঠি(১৯৪৬)

সাধারন জ্ঞানঃ
সন্ধানী আলো(১৯৪৩)

পুরস্কার ও সম্মাননা
১৯৬৫ সালে শিশুসাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার।
১৯৭৯ সালে একুশে পদক।

মৃত্যু
১৯৮৪ সালের ২১ এপ্রিল।

সূত্র: ৪

Category: চরিতাভিধান
Previous Post:মোহাম্মদ ওয়াজেদ আলী
Next Post:মোহাম্মদ লুৎফর রহমান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑