• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোহাম্মদ ওয়াজেদ আলী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » মোহাম্মদ ওয়াজেদ আলী

মোহাম্মদ ওয়াজেদ আলী (১৮৯৬-নভেম্বর ৮, ১৯৫৪) ছিলেন একজন বাঙালি লেখক। তিনি ১৮৯৬ সালে সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে জন্মগ্রহন করে। কলকাতা বঙ্গবাসী কলেজে ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এখানেই লেখাপড়ার সমাপ্তি ঘটান। এরপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহন করেন। তিনি মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, সাপ্তাহিক খাদেম, ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি খুব পরিচ্ছন্ন চিন্তা ও যুক্তিবাদী মন নিয়ে সবকিছুর বিচার করতেন। সহজ সরল প্রকাশভঙ্গি তাঁর রচনার অন্যতম বৈশিষ্ট্য। তাঁর গদ্যশৈলী ঋজু, রচনা সাবলীল। স্বাস্থ্যগত কারণে তিনি ১৯৩৫ সালে কলকাতা ছেড়ে বাঁশদহে ফিরে আসেন এবং সেখানেই ১৯৫৪ সালের ৮ নভেম্বর মৃত্যুবরণ করেন।

রচিত গ্রন্থ
মহামানুষ মহসীন
মরুভাস্কর
সৈয়দ আহমদ
স্মার্নানন্দিনী
ছোটদের হযরত মোহাম্মদ।

সূত্র: ৪

Category: চরিতাভিধান
Previous Post:মোহাম্মদ আকরম খাঁ
Next Post:মোহাম্মদ মোদাব্বের

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑