• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হরিসাধন চট্টোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » হরিসাধন চট্টোপাধ্যায়

হরিসাধন চট্টোপাধ্যায় (১৮৯০ – ১৯৫৮) একজন অধ্যাপক এবং শিক্ষাবিদ । এঁর পিতা ছিলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মজিলপুরের শিক্ষক নীলমনি চট্টোপাধ্যায় । হরিসাধন ছিলেন তাঁর পিতার জ্যেষ্ঠ পুত্র।

হরিসাধন এমএ পাস করে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যাপকের পদ গ্রহন করেন এবং পরে অধ্যক্ষ হন । তাঁর চিন্তাতেই সুরেন্দ্রনাথ কলেজে বাণিজ্য বিভাগ খোলা হয় । তিনি যোগেশচন্দ্র কলেজেরও অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ।

হরিসাধন সর্বপ্রথম বাংলা ভাষায় অর্থনীতির বই লেখেন । তিনি আমরা বাঙালি বইয়ের লেখক । তিনি ইন্ডিয়ান ইকনমিক অ্যাসোসিয়েশনের সদস্য নির্বাচিত হয়েছিলেন । তিনি গ্রামের কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যানও ছিলেন ।

সূত্র: ৪

Category: চরিতাভিধান
Previous Post:তারাপদ সাঁতরা
Next Post:হর্ষ দত্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑