• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দীনেন্দ্রকুমার রায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » দীনেন্দ্রকুমার রায়

দীনেন্দ্ৰকুমার রায় (২৬.৮.১৮৬৯ – ২৭.৬.১৯৪৩) মেহেরপুর–নদীয়া। ব্ৰজনাথ। ১৮৮৮ খ্রী. মহিষাদল হাই স্কুল থেকে প্ৰবেশিকা পাশ করে কৃষ্ণনগর কলেজে ভর্তি হন। ১৮৯৩ খ্রী. রাজশাহী জেলা-জজের কর্মচারী নিযুক্ত হন। ১২৯৫ ব তাঁর প্রথম রচনা ‘একটি কুসুমের মৰ্মকথা : প্ৰবাদ প্রশ্নে’ ‘ভারতী’ ও ‘বালক’ পত্রিকায় প্ৰকাশিত হয়। ১৮৯৮ খ্রী. অরবিন্দ ঘোষের বাংলা শিক্ষক নিযুক্ত হয়ে বরোদায় দু’বছর কাটান। ১৯০০ খ্রী. ‘সাপ্তাহিক বসুমতী’ পত্রিকার সহ-সম্পাদক ও পরে সম্পাদক হন। এই সময়ে ‘নন্দন কানন’ মাসিক পত্রিকারও সম্পাদক ছিলেন। ‘নন্দনকানন সিরিজ’ বা ‘রহস্য লহরী সিরিজ’- এ ডিটেকটিভ রবার্ট ব্লেককে ইংরেজী থেকে অনুবাদের মাধ্যমে বাঙলার কিশোরদের কাছে পরিচিত করে তিনি প্ৰসিদ্ধ হন। এই সিরিজের প্ৰকাশিত উপন্যাসের সংখ্যা ২১৭টি। প্ৰকাশিত অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থঃ ‘বাসন্তী’, ‘হামিদা’, ‘পট’, ‘অজয়সিংহের কুঠি’, ‘পল্লীচিত্র’, ‘পল্লীবৈচিত্ৰ্য’, ‘পল্লীকথা’, ‘পল্লীচরিত্র’, ‘ঢেঁকির কীর্তি’ প্রভৃতি।

Category: চরিতাভিধান
Previous Post:দিলারা হাশেম
Next Post:নারকেল দিয়ে মুরগি মুসাল্লাম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑