• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শেফালী ঘোষ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » শেফালী ঘোষ

শেফালী ঘোষ (Shefali Ghosh) (১৯৪১ – ডিসেম্বর ৩১, ২০০৬) বাংলা আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী।

জন্ম বোয়ালখালীর কানুনগোপাড়ায়। পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। গান শেখার জন্য ১৯ বছর বয়সে চট্টগ্রাম আসেন। সেখানে পরিচয় হয় সংগীতানুরাগী ননী গোপাল দত্তর সাথে। পরিচয়ের সূত্র ধরে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে।

চট্টগ্রামের আরেক আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী শ্যাম সুন্দর বৈষ্ণব-এর সাথে গানের জুটি গড়ে তোলেন। তাদের দুজনের গান তখন গ্রাম-বাংলার মানুষের মুখে মুখে শোনা যেত। জনপ্রিয় এই শিল্পী মহান মুক্তিযুদ্ধের সময় গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শেফালী ঘোষের দুই হাজারেরও বেশী গান রয়েছে। রয়েছে ১৫০টির মত গানের অ্যালবাম। এছাড়া তিনি ২০টি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা’, ‘নাতির বড়ই খা’, ‘ও বানু বানুরে’ ইত্যাদি। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ২০টিরও বেশি দেশে সংগীত পরিবেশন করেছেন। আঞ্চলিক গানের স্বরলিপি নিয়ে একটি বই বের করার কাজও শুরু করেছিলেন।

রাষ্ট্রীয় মর্যাদায় এই শিল্পীর শেষকৃত্যানুষ্ঠান হয়।

[উত্সঃ দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৪, ২০০৭]

Category: চরিতাভিধান
Previous Post:আনোয়ার পারভেজ
Next Post:আলমগীর কবির

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑