• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আনোয়ার পারভেজ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » আনোয়ার পারভেজ

Anwar Pervezআনোয়ার পারভেজ (Anwar Pervez) ( ? – জুন ১৬, ২০০৬)

বাংলাদেশের শীর্ষস্থানীয় সুরকার, সংগীত পরিচালক, শব্দসৈনিক।   

বিবিসির জরিপে যে ২০টি বাংলা গান সর্বকালের শ্রেষ্ঠ বলে স্বীকৃতি পেয়েছে তার তিনটি গান ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না’ এবং ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’-এর সুরকার আনোয়ার পারভেজ৷ তার সুরারোপিত ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন দেশাত্মবোধক গানের মধ্যে প্রচণ্ড জনপ্রিয় ছিল৷

ষাটের দশকের গোড়ায় তিনি পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন চট্টগ্রাম বেতারে সুরকার পদে যোগ দিয়ে৷ পরে ঢাকায় এসে বিভিন্ন মাধ্যমে সংগীত পরিচালনা করেন। স্বাধীনতার পরই বাংলাদেশের একটি অন্যতম ব্যবসাসফল ছবি ‘রংবাজ’-এর সুরকারও ছিলেন তিনি৷ সে সময় ‘সে যে কেন এলো না কিছু ভালো লাগে না’ বা ‘এই পথে পথে’, ‘আমি একা চলি’- এ গানগুলো মানুষের মুখে মুখে শোনা যেত৷ এছাড়া ‘দি রেইন’ মুভিতে সুর করেও তিনি সমালোচকদের দৃষ্টি কেড়েছিলেন৷  সংগীত জীবনের ৪০ বছরে তিনি হাজারেরও বেশি গানে সুর দিয়েছেন৷

দীর্ঘদিন ধরেই তিনি প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন আর তা ছড়িয়ে পড়েছিল তার হার্ট অবধি৷ ভীষণ অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর পরই কোমায় চলে যান তিনি এবং মধ্যরাতে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন৷ তাকে দাফন করা হয় আজিমপুর গোরস্তানে৷

মৃত্যুর আগে তিনি আক্ষেপ করে গণমাধ্যমে বলেছিলেন- অনেক ভালো গানের সুর করেও তিনি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি৷

তার বোন শাহনাজ রহমতউল্লাহ দেশের একজন খ্যাতিমান গায়িকা৷

Category: চরিতাভিধান
Previous Post:কাট্য
Next Post:শেফালী ঘোষ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑