• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ইন্দিরা দেবী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » ইন্দিরা দেবী

ইন্দিরা দেবী (১৮৭৯ – ১৯২২) (ইংরেজি: Indira Debi) একজন বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং কবি ।

জন্ম ১৮৭৯ সালে কলকাতায়। তাঁর পিতার নাম মুকুন্দদেব মুখোপাধ্যায় এবং পিতামহ ভূদেব মুখোপাধ্যায় । তাঁর স্বামীর নাম ললিতমোহন বন্দ্যোপাধ্যায় । ঔপন্যাসিক অনুরূপা দেবী ছিলেন তাঁর বোন । নাট্যশালার অন্যতম প্রতিষ্ঠাতা নাট্যকার নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন তাঁর মাতামহ । ইন্দিরা দেবীর প্রকৃত নাম ছিল সুরূপা । তিনি লেখালেখি করার জন্য ইন্দিরা দেবী নাম ব্যবহার করতেন ।

ইন্দিরা দেবী ছোটবেলায় ঠাকুরদা ভূদেব মুখোপাধ্যায়ের যত্নে শিক্ষিতা হয়েছিলেন । তিনি ছোটবেলাতেই সংস্কৃত কাব্যের অনুবাদ করেছিলেন । স্বর্ণকুমারী দেবীর উৎসাহে তিনি রচনা প্রকাশে উদ্যোগী হয়েছিলেন ।

রচিত উপন্যাসঃ ‘স্পর্শমণি’, ‘পরাজিতা’, ‘স্রোতের গতি’ ও ‘প্রত্যাবর্তন’।

ছোটগল্পের সমষ্টিঃ ‘মাতৃহীন’, ‘ফুলের তোরা’ ও ‘শেষদান’।

কোনান ডয়েলের অনুবাদঃ ‘সৌধরহস্য’।

‘গীতিগাথা’ কবিতাসংগ্রহ মৃত্যুর পর প্রকাশিত হয়।

ঔপন্যাসিকা অনুরূপা দেবী তাঁর অনুজা। নাট্যকার নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাঁর মাতামহ।

Category: চরিতাভিধান
Previous Post:আউলচাঁদ
Next Post:ঈশান চন্দ্র ঘোষ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑