• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আউলচাঁদ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » আউলচাঁদ

আউলচাঁদ (Awulchand) (১৬৯৪-১৭৬৯/৭০)।

জন্ম ১৬৯৪ সালে।

নদীয়ার উলাগ্রামের মহাদেব বারুই এক পরিত্যক্ত শিশুকে পানের বরোজ থেকে কুড়িয়ে এনে পালন করেন। এই শিশুই কর্তাভজা সম্প্রদায়ের আদিগুরু আউলচাঁদ। তার পূর্বনাম ছিল পূর্ণচাঁদ। উদাসীন হয়ে চব্বিশ পরগনার ও সুন্দরবনের নানা স্থানে ঘুরে বেড়াবার কালে নানা জাতির লোক তাঁর অনুরাগী হয়। ২৭ বছর বয়সে বেজবা গ্রামে তিনি ধর্মগুরুরূপে প্রকট হন। এখানেই তার ২২ জন শিষ্য জুটেছিলেন। আউলচাঁদকে তাঁর ভক্তরা চৈতন্যদেবের অবতার মনে করতেন। আউলচাঁদের মৃত্যুর পর দল ভাঙতে শুরু করে। প্রধান দলের কর্তা রামশরণ পাল কর্তাভজা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা।

[উত্সঃ ১]

Category: চরিতাভিধান
Previous Post:অকিঞ্চন
Next Post:ইন্দিরা দেবী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑