• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দিন থাকতে মুরশিদ রতন চিনলে না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » দিন থাকতে মুরশিদ রতন চিনলে না
দিন থাকতে মুরশিদ রতন চিনলে না।
এমন সাধের জনম বয়ে গেল
            আর হবে না।।
মরশিদ আমার দয়াল নিধি
মরশিদ আমার বিষয় আদি
পারে যেতে ভব-নদী
            ভরসা চরণখানা।।
কোরানে সাফ শুনতে পাই
ওলি আউয়ালে মরশিদ সাঁই
ভেবে বুঝে দেখ মন তাই
            মরশিদ সে কেমন জনা।।
মরশিদ চিনলে পরে
চেনা যায় মন অচিনারে
লালন কয়, সে মূল ধরে
            নজর হবে ততখানা।।

———————————
লালন-গীতিকা, পৃ. ১৭৪

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:দয়াল আমি এই চরণদাসীর যোগ্য নই
Next Post:দিবানিশি থাক মন ঐ ধ্যানে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑