• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দয়াল আমি এই চরণদাসীর যোগ্য নই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » দয়াল আমি এই চরণদাসীর যোগ্য নই
দয়াল, আমি এই চরণদাসীর যোগ্য নই।
নইলে মোর দশা কি এমন হয়।।
ভাব জানি না, প্রেম জানি না
        চরণদাসী হইতে চাই।
তপ দিয়ে ভাব নিতে পারলে তবে
        শুরাখ১ চরণ পাই।।
অহল্যা২ পাষাণী ছিল,
পদধূলায় মানবী হল
লালন জন্মে পড়ে রইল
        যদি গুরুর দয়া হয়।।

——————–
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৪৭
গানটির সংগ্রহ ত্রুটিপূর্ণ; স্তবকগুলির চরণ ও মাত্রার সমতা নেই। যেখানে স্মৃতি লোপ পেয়েছে, সেখানে গায়ক স্তবক ভেঙে সরল করে নিয়েছেন।
১. শুরাখ < সুরাখ (আরবি) – ছিদ্র, এখানে আশ্রয় স্থল
২. অহল্যা – হিন্দু পৌরাণিক চরিত্র; ব্রহ্মার মানস-কন্যা অসামান্য সুন্দরী, গৌতম ঋষির ধর্মপত্মী। ইন্দ্রের সাথে অবৈধভাবে রতি বিনিময় করে ঋষির অভিশাপে পাষাণে পরিনত হয়। পরে রামচন্দ্রের পাদস্পর্শে সে অভিশাপমুক্ত হয়ে পূর্ণ জীবন ফিরে পায়।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:বেদনা মধুর হয়ে যায়
Next Post:দিন থাকতে মুরশিদ রতন চিনলে না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑