• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গুরুর দয়া যারে হয় সেই জানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » গুরুর দয়া যারে হয় সেই জানে
গুরুর দয়া যারে হয় সেই জানে।
যে রূপে সাঁইর লীলাখেলা
	এ দেহ-ভুবনে।।
হায় জলের ডিম্ব আগের উপর
অথ প্রলয়ের মাঝার
বিন্দুতে সিন্ধু তাহার
	ধারা ত্রিগুণে।।
শহরে সহস্র পাড়া
ঐ পথ তার এক মহড়া
আলেক ছায়ায় পবন-ঘোড়া
	ফিরছে সেইখানে।।
হাতের কাছে আলেক শহর
রূপে রূপে হচ্ছে লহর
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
	সদাই ঘুরে মনে।।

————-
লালন-গীতিকা, পৃ. ৫৫

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:গুরু, সু-ভাব দেও আমার মনে
Next Post:গুরুর নাম লইয়া তুই বস না ধ্যানে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑