• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গুরু, সু-ভাব দেও আমার মনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » গুরু, সু-ভাব দেও আমার মনে
গুরু, সু-ভাব দেও আমার মনে
	তোমায় যেন ভুলি নে।।
গুরু, তুমি নিদয় যার প্রতি
ও তার সদায় ঘটে কুমতি
তুমি মনোরথের সারথি
	যথা লও যাই সেখানে।।
গুরু, তুমি তন্ত্রের তন্ত্রী
গুরু, তুমি মন্ত্রের মন্ত্রী
গুরু, তুমি যন্ত্রের যন্ত্রী
	না বাজাও বাজবে কেনে।।
আমার জন্ম-অন্ধ মন-নয়ন
গুরু, তুমি রঙ্গ সচেতন
চরণ দেখব আশায় কয় লালন,
	জ্ঞান-অঞ্জন দেও নয়নে।।

————-
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১২৫-১২৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:গুরু-শিষ্য এক আত্মা যদি হওয়া যায়
Next Post:গুরুর দয়া যারে হয় সেই জানে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑