• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গুরু বলে ধর পাড়ি মন হুঁস থেকে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » গুরু বলে ধর পাড়ি মন হুঁস থেকে

গুরু বলে ধর পাড়ি, মন হুঁস থেকে
        ও নদীর উজান বাঁকে।।
ও নদীর মাঝখানে বসি
আছে এক মেয়ে রাক্ষসী
তার সুখ-সন্তান বেশী
ও মালের জাহাজ পাইলে পরে
        সে যে মাল লুটে নেয় চুমকে।।
ও নদীর তিন ধারে তিন জন
ব্রহ্মা বিষ্ণু ত্রিলোচন
পাহারা দিচ্ছে সর্বক্ষণ
নদীতে বান ডাকিলে সুধ উঠে রে
        ও তারা পান করে বসে সুখে।।
ফকির লালন শাহ তাই কয়
নদীর বান্দাল রাখা দায়
ও যেন কোন সময় কি হয়
প্রেম-নদীতে ডুব না, কিনু
        ডুব দিলে ডুব যায় ফাঁকে।।

————————-
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৩৩

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:গুরু বল নৌকা খোল
Next Post:প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৪

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑