• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গুরু বল নৌকা খোল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » গুরু বল নৌকা খোল

গুরু বল, নৌকা খোল
        সাধের জোয়ার যায়।
আমার মন পবনে ঢেউ উঠেছে
        প্রেমের বাদাম দেও নৌকায়।।
আবার পাছের নৌকার মাঝি ভাল
তারা বেয়ে আগে গেল 
        ও আবার ফিরে ফিরে চায়।
আমার মন-মাঝি সে ডেকে বলে
        নাও লাগাইও প্রেম-তলায়।।
একে তো মোর জীর্ণ তরী
পাপের বোঝাই হয়েছে ভারি
কোনদিন যেন ডুইবা মরি
তাই লালন বলে, গুরু আইসা হও কাণ্ডারী
        সেই প্রেমের নৌকায়।।

———————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৪২-৪৩

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:গুরুপদে মতি আমার হল কই
Next Post:গুরু বলে ধর পাড়ি মন হুঁস থেকে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑