• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আয় কে যাবি ওপারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আয় কে যাবি ওপারে

আয় কে যাবি ওপারে।
দয়াল চাঁদ মোর দিচ্ছে খেয়া
            অপার সাগরে।।
যে দিবে সে নামের দোহাই
তারে দয়া করবেন গোঁসাই
এমন দয়াল আর কেহ নাই
            ভবের মাঝারে।।
পার কর জগৎ বেড়ি
নেয় না পারের কড়ি
সেরে সুরে মনের দেড়ি
            ভার দেনা তারে।।
দিয়ে ঐ শ্রীচরণে ভার
কত অধম হল পার
সিরাজ সাঁই কয়, লালন তোমার
            বিগার যায় না রে।।


মতিলাল দাস, ‘লালন ফকিরের গান’, লালন স্মারকগ্রন্থ, পৃ. ৪০;
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৩৮

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:খাসির রগেন জোশ
Next Post:একবার ভবের কেনারে লাগাও তরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑