• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হাওয়ার ঘরে দম আটকা পড়েছে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » হাওয়ার ঘরে দম আটকা পড়েছে

হাওয়ার ঘরে দম আটকা পড়েছে
             কি অপরূপ কারখানা।
শুদ্ধ হাওয়া-কলে অনেক দমে চলে
             হাওয়া নির্বাণ হলে দম থাকে না।।
হাওয়া দমে জেকার গণি
নিগুম তত্ত্ব শুনি
বলতে ডরাই সেসব অসম ভাব-বাণী
             লীলে নিত্যকারী
             হাওয়া যোগেশ্বরী
হাওয়ার ঘরে দমের হয় লেনাদেনা।।
             নির্মল হাওয়ার গুণ বলবো কি আর
             এক সঙ্গে দম হলো আর
অঙ্গে হাওয়া দম খেলছে সদায়
ঘরে কলকাঠি যার হাতে বাহিরে সে জনা।।
             যেজন হাওয়া-শক্তি ধরে
             যোগে জানতে পারে
নিগূঢ় করণ কারণ সেই যাবে সেরে
             লালন বলে, মোরে
             কোলে বিষম ঘোর
হাওয়ার ফাঁদ পাতিলে যেত সব জানা।।


লালন-গীতিকা, পৃ. ১৪৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনে
Next Post:হায় একি কলের ঘরখানি বেঁধে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑