• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনে

সুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনে।
মন-প্রাণে অবাক করে ডাকছে তারে যে জনে।।
            যার দেহে নাই প্রেমের অঙ্কুর
            সাধন ভজন সব হবে দূর
            যার হিংসায় ভরা দেল-সমুদ্দুর
                        শুদ্ধ হবে কেমনে।।
            যার দেহে রয় কুটিলতা
            মুখে বলে সে সরল কথা
            ও অন্তরে যার গরল গাথা
                        প্রাপ্তি হবে কেমনে।।
            লালন বলে, রূপ নয়নে
            আছে যে জন যোগ ধ্যানে
            কাজ কিরে তার লোক জানানে
                        সাধন করে নির্জনে।।


হারামণি, ৫ম খণ্ড, পৃ. ২১; ৭ম খণ্ড, পৃ. ৩৯৮

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:শহরে ষোল জনা বোম্বেটে
Next Post:হাওয়ার ঘরে দম আটকা পড়েছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑