• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বেদে কি তার মরম জানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » বেদে কি তার মরম জানে

বেদে কি তার মরম জানে।
যেরূপ সাঁইর লীলা খেলা আছে
                      এই দেহ-ভুবনে।।
           পঞ্চতত্ত্ব বেদের বিচার
           পণ্ডিতেরা করেন প্রচার
           মানুষতত্ত্ব ভজনের সার
                      বেদ ছাড়া বৈরাগ্যের মানে।।
           গোলে হরি বলিলে কি হয়
           নিগূঢ় তত্ত্ব নিরালা পায়
           নীরে ক্ষীরে যুগলে রয়
                      (সাঁইর) বারামখানা সেইখানে।।
           পড়িলে কি পায় পদার্থ
           আত্মতত্ত্বে যারা ভ্রান্ত
           লালন বলে, সাধু মহান্ত
                      সিদ্ধি হয় আপনারে চিনে।।


শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, ‘লালন ফকিরের গান’, প্রবাসী, মাঘ ১৩২২;
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৮৫-৮৬;
লালন-গীতিকা, পৃ. ৯১;
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৭১

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:বসত বাড়ীর ঝগড়া-কেজে
Next Post:মধুর দেল দরিয়ায় ডুবিয়া কর ফকিরি

Reader Interactions

Comments

  1. আলম গীর হুসেইন

    January 26, 2014 at 12:38 am

    অসাধারণ !

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑