• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বসত বাড়ীর ঝগড়া-কেজে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » বসত বাড়ীর ঝগড়া-কেজে

বসত বাড়ীর ঝগড়া-কেজে
           আমার তো মিটল না।
কার গোহালে কে ধুঁয়া দেয় 
           সব তা-না-না।।
ঘরের চোরে মারে ঘর
বসতের সুখ হয় কি তার
ভূতের কীর্তি তেমন প্রকার
           এমন তার বসতখানা।।
দেখে শুনে আত্মকলহ
কর্তা ব্যক্তি হত হল
সাক্ষাতে ধন চোরে গেল
           এ লজ্জা তো যাবে না।।
সর্বজয় হাকিমের তরে
আরজি করি বারে বারে
লালন বলে, আমার ‘পরে
           একবার ফিরে চাইলে না।।


বাউল কবি লালন শাহ, পৃ. ২৭৭

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:পূর্ণচন্দ্র উদয় কখন কর মন বিবেচনা
Next Post:বেদে কি তার মরম জানে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑